বেনাপোলে পৌর বিএনপি’র বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আনিছুর রহমান, বেনাপোল
মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ” বিনির্মাণের প্রত্যয়ে বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেনাপোল পৌর শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শার্শা’র সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহাবুদ্দিন, নাসিমুল গনি বল্টু, ইদ্রিস মালেক, এ কে এম আতিকুজ্জামান সনি, মোঃ আব্দার রহমান, সাহাদুর রহমান খোকন, আবুল কাদের সরদার, কাজী শাহাজান সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজা, আলহাজ্ব আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আতারুজ্জামান আক্তার, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ প্রমুখ। উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দীপু, সাবেক কমিশনার জোসনা বেগম, হেনা খাতুন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক মো. আরিফুল আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও প্রতি ওয়ার্ডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্য। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান তারা। আয়োজকরা জানান, এই কর্মসূচি নেওয়া হয়েছে যাতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, উদ্দীপনা এবং আন্দোলনের প্রস্তুতি আরও দৃঢ় হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়