১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পল্লী বিদ্যুতের পোল চাপায় মোয়াজ্জিম নিহত

মেহেরপুর প্রতিনিধি॥
পল্লী বিদ্যুতের পোল চাপায় মেহেরপুরের পুলিশ লাইন পাড়া মসজিদের মোয়াজ্জিম গিয়াস উদ্দিন খন্দকার ইনু (৬৮) নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন খন্দকার পুলিশ লাইন পাড়ার মৃত জামাল উদ্দিন খন্দকারের ছেলে। মসজিদের মোয়াজ্জিমের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পল্লী বিদ্যুতের পোল স্থাপনের কাজেও যুক্ত ছিলেন। স্থানীয়রা জানান, সড়কের তেলপাম্পের সামনে পল্লী বিদ্যুতের পোল তোলার সময় হঠাৎ একটি পোল গিয়াস উদ্দিনের ঘাড় ও বুকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়