৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে সাংবাদিক শহিদ জয় সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক
সড়ক-মহাসড়কের দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনব প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি সাংবাদিক শহিদ জয়কে। বুধবার দুপুরে যশোর শহরতলীর খোলাডাঙ্গা আল ইমান নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় সামাজিক সচেতন সংস্থা (সাসস) এর এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাংবাদিক মীর মঈন মুসা, ইমাম আমিনুর রহমান প্রমূখ। এ সময় সড়ক দূর্ঘটনায় সচেতনতা সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ অবদান রাখায় সাংবাদিক শহিদ জয়কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য অনেকদিন যাবৎ সাংবাদিক শহিদ জয়,খুলনা বিভাগসহ বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়কের বিভিন্ন মাইলফলক, সিগন্যাল বোর্ড সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ বোর্ডগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা মাধ্যমে সামাজিকভাবে এগিয়ে এসেছেন। তার এই নিরলস কর্মকান্ড ও সামাজিক কাজের প্রতি সম্মাননা জানিয়েছেন উক্ত সংগঠনটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়