নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট শনিবার বেলা ১১টায় যশোর জেলার অভয়নগর উপজেলার নৌযান শ্রমিক ফেডারেশন কার্যালয়ে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির খুলনা-যশোর-নড়াইল জেলার নেতৃবৃন্দের এক যৌথসভা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, যশোর জেলা কমিটির সহ-সভাপতি আবু বক্কার সরদার, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাস মিঠু, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন কবির, নড়াইল সদর থানা কমিটির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টর খুলনা জেলা সভাপতি এমএম আবুল হোসেন, যশোর জেলার সভাপতি আশুতোষ বিশ্বাস, অভয়নগর থানা কমিটির সহ-সভাপতি সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা তথা বিল ডাকাতিয়া-ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে জলাবদ্ধ এলাকার কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানান। এ লক্ষ্যে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ঐতিহাসিক বিল ডাকাতিয়া দিবসে খুলনার হাদিস পার্কে সকাল ১০টায় জমায়েত হয়ে খুলনা বিভাগীয় কমিশনারকে ঘেরাও ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফল করতে আহ্বান জানান। স্মারকলিপি প্রদান শেষে একই স্থানে ঐতিহাসিক বিল ডাকাতিয়া দিবসের সমাবেশ করা হবে।

