২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেকেআরের পরবর্তী প্রধান কোচ হওয়ার ইঙ্গিত নায়ারের

প্রতিদিনের ডেস্ক:
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন টানা তিন বছর দায়িত্ব পালন করা চন্দ্রকান্ত পণ্ডিত। এতে করে আগামী আইপিএলের আগে কলকাতাকে নতুন কোচ খুঁজতে হচ্ছে।তাহলে কে হবেন নতুন কোচ? একটা ইঙ্গিত দিয়েছেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার। মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণার সময় একটি টিভি আলোচনায় এসে তিনি জানান, আগামী আইপিএলে কলকাতার সিদ্ধান্তগুলো তাকে নিতে হতে পারে।এই মন্তব্য থেকেই জল্পনা শুরু হয়েছে, নায়ার কি তাহলে কলকাতার প্রধান কোচ হচ্ছেন? কেননা কলকাতার মেন্টরের দায়িত্বে আছেন ডোয়াইন ব্রাভো। তাই নায়ারের মেন্টর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে তার কোচ হওয়ার দিকেই বেশি ইঙ্গিত মিলছে।
দীর্ঘদিন ধরে কলকাতার সঙ্গে আছেন নায়ার। ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন লম্বা সময়। মাঝখানে ভারতীয় দলে সহকারী কোচ হিসেবেও ছিলেন, তবে বেশি দিন থাকেননি। পরে আবার কলকাতায় ফিরে আসেন আগের পদেই।সম্প্রতি নারী আইপিএলে ইউপি ওয়ারিয়র্সের কোচ হয়েছেন নায়ার। তাই কেকেআরের কোচ হলে দুটো দলের দায়িত্ব একসঙ্গে সামলাতে হবে তাকে। সেটা ম্যানেজমেন্ট মেনে নেবে কিনা, তা অবশ্য এখনই পরিষ্কার নয়।
২০১২ ও ২০১৪ সালের পর ২০২৪ সালের আইপিএল শিরোপা জেতে কলকাতা। শেষবারও দলে ছিলেন নায়ার, তবে সহকারী কোচ হিসেবে। এবার যদি প্রধান কোচের দায়িত্ব পান তার কাছে আরেকটি শিরোপা চাইবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়