১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাটকেলঘাটায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
তালা উপজেলার পাটকেলঘাটায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ আগস্ট বিকেল ৪ টার সময় পাটকেলঘাটা বাজারের ধানচত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার। পাটকেলঘাটা থানা পুলিশি বীট কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মো:আলী হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাফিজ। সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আব্দুস সোবহান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আব্দুল হালিম। সভা শেষে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়