মাসুম বিল্লাহ, কেশবপুর
বাংলা সাহিত্যের অমর কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ তীরের বাড়ি পরিদর্শন করেছেন যশোর জেলার পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। বৃহস্পতিবার সকালে তিনি এ ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখেন এবং বাড়ির বিভিন্ন অংশ ঘুরে মধুসূদনের স্মৃতিচিহ্ন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় এসপি রওনক জাহান বলেন, মধুসূদন দত্ত শুধু যশোরের নয়, তিনি সমগ্র বাঙালি জাতির গর্ব। তাঁর সাহিত্যকর্ম আমাদের অনুপ্রেরণা জোগায়। এই বাড়ি ও স্মৃতিসৌধ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এসপিকে স্বাগত জানান এবং তাঁকে বাড়ির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।

