ঝাঁপায় স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার মুক্ত মঞ্চে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার রাজগঞ্জের ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ২২ আগস্ট শুক্রবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বিল্লাল গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবিরের উপস্থাপনায় কর্মি সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাসান আহম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজ্জাদুল ইসলাম সোহেল ও শরীফ আল-আমিন শুভ। উপস্থিত ছিলেন, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম টগর, আহসান হাবিব রিপন, প্রভাষক কফিল উদ্দিন, মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমীন, বিএনপি নেতা শরীফ হোসেন, সাইফুল আলম সাগর, মিজানুর রহমান, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাউদ, তুহিন মাহমুদ, ছাত্রদল নেতা ইকরামুল হোসেন, আহ্বায়ক বিপ্লব হোসেন, হাবিবুর রহমান মধু। অনুষ্ঠানের শেষে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস‍্য সচিব পদের ফরম বিক্রি করেন নেতৃবৃন্দ। এ সময় ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১০৪ টি ফরম বিক্রি করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়