চৌগাছা প্রেসক্লাবে ডা. ফরিদের ২ লাখ টাকার চেক প্রদান

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছা প্রেসক্লাবের সংস্কার ও উন্নয়নের কাজের জন্য ২ লাখ টাকার চেক প্রদান করেছেন ডা. মোসলে উদ্দীন ফরিদ। মঙ্গলবার ২৬ আগষ্ট বিকেলে এ উপলক্ষে প্রেসক্লাব চৌগাছার আয়োজনে নির্মাণাধীন প্রেসক্লাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর। প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত নেতা ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভায় প্রেসক্লাব চৌগাছার সাধারণ স¤পাদক আজিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রহিমের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করনে চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা. নুরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা. নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারী ও সাবেক পৌরপ্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা. গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, অধ্যক্ষড. আলা উদ্দীন ও মাস্টার ইমদাদুল হক প্রমুখ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়