মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গত ২৬ আগস্ট আহত ওই নারীর স্বামী আব্দুল জলিল মোড়ল বাদী হয়ে যশোর আদালতে মামলা করেছেন।
তিনি মামলার আরজিতে উল্লেখ করেছেন , মামলার বিবাদী উপজেলার বাউশলা গ্রামের মৃত জোনাব আলী মোড়লের ছেলের জিয়ার মোড়ল , তার স্ত্রী আকিমন বেগম ও ছেলে ইমন মোড়লের সাথে একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আব্দুল জলিল মোড়লের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১৯ আগস্ট বিবাদীগণ একই এলাকার আব্দুস সাত্তারের মুদি দোকানের সামনে তার স্ত্রী ও কন্যাকে লোহার রড দিয়ে মারপিট করে। এতে তার স্ত্রী তানজিলা খাতুনের আঙ্গুলসহ ডান হাত ও মেয়ে তানিয়ার বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। তিনি তার র স্ত্রী ও কন্যাকে তাদের মারপিটের হাত থেকে বাঁচাতে গেলে তারা তাকেও মারপিট করে ফোলা জখম করে। এ সময় এলাকাবাসী আহতদের তাদের হাত থেকে রক্ষা করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে যশোর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং:৫৬০।
