জি এম ফারুক আলম, মণিরামপুর
যশোর মণিরামপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত, ৫২তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন -এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ, উপজেলা প.প. কর্মকর্তা ফায়েজ আহমেদ ফয়সাল, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, হামিদুল ইসলাম, মোদাচ্ছের হোসেন, অধ্যক্ষ ওয়াদুদ হোসেন, মহসিন আলী প্রমুখ। আলোচনা সভায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে উপজেলা ব্যাপী সকল স্কুল-মাদ্রাসার জোন ভিত্তিক গ্রীষ্মকালীন খেলাধুলা এবং ১২ অক্টোবর শুরু হওয়া মাসব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতনতা হওয়ার আহবান জানান ইউএনও নিশাত তামান্না।
