১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল পোর্ট থানার আলোচিত পুটখালী সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) ভারত সংলগ্ন ইছামতি নদীর পাশে বাংলাদেশ সীমান্তের চরের মাঠ থেকে এ লাশটি উদ্ধার হয়। তবে ওই যুবক কে কোথা থেকে এসে সীমান্তের এ দুর্গম এলাকায় ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে এ নিয়েও চলছে নানা গুঞ্জন। ঘটনাস্থলে বেনাপোল পোর্ট থানা ওসি পরিদর্শন করেছেন। পুটখালী সীমান্তের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানায় ওই যুবকের মৃত্যু রহস্যজনক। সে আদৌও আত্নহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখেছে এটা রহস্যজনক। কারন এই সীমান্ত দিয়ে এখনো কুখ্যাত ওলি সিণ্ডিকেটের বড় বড় চোরাচালানী ব্যবসা এখনো অব্যাহত। এপথে বাংলাদেশ থেকে সোনার চালান ও ভারত থেকে ফেনসিডিল-মদ-অস্ত্র-গরু আসে চোরাচালানিদের মাধ্যেমে। এ সংক্রান্ত কোন বিষয় নিয়ে ওই যুবককে আত্মাহুতি দিতে হয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসতে পারে বলে অভিযোগ উঠেছে। কারন এর আগেও এই সীমান্ত থেকে কোন সময় গাছে কোন সময় নদী থেকে বাংলাদেশীদের মৃত দেহ উদ্ধার হয়েছে। বেনাপোল পোর্ট থানার এস আই খাইরুল ইসলাম বলেন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।বেনাপোল পোর্ট থানার ওসি মো: রাসেল মিয়া বলেন ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তর পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। যশোর পিবিআই এই অজ্ঞাত ব্যাক্তির মৃত্যুর রহস্য তদন্ত করবে বলে তিনি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়