যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক খোকন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন (৬৭) অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, সকালে ঢাকা থেকে ফেরার পর শহরতলীর ধর্মতলাস্থ নিজ বাসভবনে খোকন শারীরিক দুর্বলতা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. তাহমিদ উর রহমান জানান, খোকন সেলুলাইটিসে (পায়ের মাংসের ইনফেকশন) আক্রান্ত হয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। এছাড়া হাসপাতালের কার্ডিয়াক বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল কাদের ও ডা. তৌহিদুল ইসলামও তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) তৃতীয় তলায় চিকিৎসাধীন আছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়