১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় সংঘর্ষে আহত তিন

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের প্রতিবন্ধী বিপুল দাসের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় সংঘর্ষে বিপুল দাস, তিতাস দাস ও শ্যামল দাস আহত হয়েছে। তাদেরকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রাম ও উভয় পক্ষের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, শনিবার শেষ রাতে প্রতিবন্ধী বিপুল দাসের ঘরে ঢোকে পাশের বাড়ির তিতাস দাস প্রতিবন্ধীর স্ত্রী স্বপ্না দাস কে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্বপ্না দাসের চিৎকারে তিতাস দাস পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবন্ধী বিপুল দাসের বড় ভাই শ্যামল দাস রাজশাহী থেকে ফিরে আসলে শনিবার বিকালে ধর্ষণের চেষ্টাকারী তিতাস দাসের পরিবারের সাথে শ্যামল দাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। ফলে উভয় পক্ষের বিপুল দাস, শ্যামল দাস ও অভিযুক্ত তিতাস দাস আহত হয়। তাদেরকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিতাস দাস ঘটনাটি অস্বীকার করে বলেন তাকে মিথ্যা অপবাদ দিয়ে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনা শুনেছেন তবে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়