শার্শা সংবাদদাতা
শার্শার নাভারন বাজারের সাতক্ষীরা মোড়ে শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত। এদের মধ্যে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ সয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর দুই পক্ষ বিরাজমান। যার একটি শার্শা নেতাদের নেতাদের অধিনে আর অন্যটি গ্রুপ শার্শা-বেনাপোলের নেতাদের অধিনে। আহতদের সূত্রে জানা যায়, হামলাকারীদের অধিকাংশই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক। বিগত ৫ আগষ্টের পর এরা ভোল পাল্টেছে বলে তাদের অভিযোগ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থকদের হামরায় আহতরা হলেন, শ্রমিক দলের রাজ্জাক হোসেন (৪০), যুবদলের রুহুল আমিন (৪৮), সাইফ হাসান (২৫) ও নাজমুল হোসেনসহ আরো অন্ততঃ ৭ জন।
আহতরা সকলেই শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন সমর্থক বলে দাবি করেন। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাভারণ ইউনিয়ন মোটর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সভাপতি আব্দুর রাজ্জাক ও ড্রাইভার শুকুর আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকাল ১০টার দিকে রাজ্জাক ও শুকুরের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুরে শুকুর আলী তার পক্ষের লোকজন নিয়ে রাজ্জাকের ওপর হামলা চালায়। আহতরা জানায়, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনীর ক্যাডার মনা গ্রুপের জিয়া, মনিরুল, রয়েল, রিপন, আজিম, আলমগীর ছাড়াও জনি, হাফি, সালাম, মুকুল, জব্বার, জিয়া, শুকুর আলী, শিল্পী, রাজা, চিনকাসহ ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্র জিআই পাইপ, কোদালের আছাড়, রড, চাকু দিয়ে হামলা করে। এতে রাজ্জাকসহ তার পক্ষের ৭/৮ জন লোক আহত হয়।
