বাগআঁচড়ায় জামায়াতের ১০ জন সমর্থকের বিএনপিতে যোগদান

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ১০ জন ব্যক্তি। যোগদানকারীরা উজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা টেংরা ৮ নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। শনিবার (৩০ আগষ্ট) রাত ৯ টার সময় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে জামায়াত ইসলামীর কর্মী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলী, আবুহার আলী, মৃত আব্দুল মাজেদ গাজি ছেলে আবু বক্কর (সামটা আলীয় মাদ্রাসার শিক্ষক), মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মঞ্জুর ছেলে মুকুল হোসেন, মৃত কুটি সরদারের ছেলে অহিদ হোসেন ও নাজির উদ্দিন এর ছেলে আব্দুল রাজ্জাক। এ সময় যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতের কর্মী ছিলেন। এখন স্বেচ্ছায়-সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় তারা আগামীর পথচলায় সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন। শার্শা উপজেলা জামায়াত ইসলামির আমির অধ্যাপক ফারুক হাসান জানান, তারা একই পরিবারের ৫ জনসহ যে সকল ব্যাক্তি বিএনপিতে যোগদান করেছেন এরা জামায়াত ইসলামীর খাতা কলমে কোন কর্মী বা সদস্য ছিল না। তবে তারা জামায়াত ইসলামির সমর্থক ছিলেন। ব্যাক্তিগত কোন্দলে তারা বিএনপিতে যোগদান করেছেন। বাঁগআচড়া জামতলা ট্যাংরা ৮ নং ওয়ার্ড এর সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জানান, ৪ দিন আগে তারা আমার কাছে বিএনপিতে যোগদান করার মত প্রকাশ করে। আমি তাদের দলে নেওয়ার আশ্বাস প্রদান করি। এরপর আমার ইউনিয়ন নেতাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে শনিবার রাত্রে তাদের আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করি। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, যোগদানকারীরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। জাতীয়তাবাদী দলের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়