বিল হরিনা রক্ষায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
রবিবার সকাল ১১টায় যশোরে বিল হরিনা বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ মোসলেম উদ্দিন এবং সঞ্চালনা করেন বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন। প্রধান অতিথি ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমিনুর রসুল। প্রধান আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর অঞ্চলের আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব, বাপা যশোর অঞ্চল।
এছাড়াও বক্তব্য রাখেন বিল হরিনা বাঁচাও আন্দোলনের ভাতুড়িয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব মাসুদুজ জামান টিটো, অধ্যক্ষ পাভেল চৌধুরী, অধ্যাপক গোপিকান্ত সরকার, অধ্যাপিকা ফিরোজা বুলবুল কলি, ডাঃ আহসান হাবিব, জনাব মসিযার রহমান, সমাজসেবক মোঃ রেজাউল করিম, ইউপি সদস্য মোঃ শফিযার রহমান, সমাজসেবক মোঃ মোজাহার হোসেন নল্লা প্রমুখ। বক্তারা বলেন, বিল হরিনা শুধু কৃষির জন্য নয়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে রক্ষায় সরকারি ও সামাজিক উদ্যোগ জরুরি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়