১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ, ২ হাজার জনকে পদোন্নতি :

প্রতিদিনের ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলে জানান তিনি।বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎনির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন করার তথ্য সঠিক নয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়