৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালিগঞ্জ ভাতঘড়া গ্রামের বাবু ডাক্তার প্রবাসে থাকা অবস্থায় তার পরিবার শহরের ভাড়ার বাড়িতে বসবাস করতো। বাবুল আক্তার প্রবাস থেকে চারভরি সোনা নিয়ে ওই বাসায় রেখে গ্রামের বাড়ি ভাতঘড়াতে বেড়াতে গিয়েছিল। পাঁচ দিন পর এসে দেখেন ঘর ও আলমারি তালা ভাঙ্গা। আলমারিতে রাখা সোনা গুলি নাই এবং কিছু দামি কাপড় সহ অল্প কিছু নগদ টাকাও চোরেরা নিয়ে গিয়েছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানাতে কোন মামলাও হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়