৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইনস্টাগ্রাম রিলসে ভিউ হচ্ছে না? এই ট্রিকস ফলো করুন

প্রতিদিনের ডেস্ক:
ইনস্টাগ্রাম রিলস। তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী ব্যবহারকারীরাও এখন নিয়মিত রিলস তৈরি ও শেয়ার করছেন। কিন্তু অনেকেই অভিযোগ করেন, ভালো মানের ভিডিও আপলোড করার পরও পর্যাপ্ত ভিউ, লাইক বা রিচ পাওয়া যাচ্ছে না।বিশেষজ্ঞদের মতে, শুধু কনটেন্ট ভালো হলেই সফলতা আসে না; বরং ইনস্টাগ্রামের কিছু সেটিংস, ফোন কনফিগারেশন এবং পোস্টিং স্ট্র্যাটেজি রিচ কমে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ টিপসগুলো তুলে ধরা হলো।
হাই কোয়ালিটি আপলোড সেটিং অন রাখা জরুরি
ইনস্টাগ্রামে অনেক ব্যবহারকারী কম রেজোলিউশনের ভিডিও আপলোড করে থাকেন, যার কারণে ভিডিওর ভিজ্যুয়াল কোয়ালিটি নষ্ট হয় এবং অ্যালগরিদম সেটিকে কম প্রোমোট করতে পারে। তাই রিলসের রিচ বাড়াতে অবশ্যই হাই কোয়ালিটি আপলোড সেটিং অন রাখা দরকার। এর জন্য ইনস্টাগ্রাম সেটিংসে গিয়ে ডাটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি অপশন থেকে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি অন করে দিতে হবে। এতে ভিডিওর মান ভালো থাকবে এবং এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
ডাটা সার্ভার ও ব্যাটারি সেভার বন্ধ রাখা উচিত
অনেক সময় ফোনে ডাটা সার্ভার ও ব্যাটারি সেভার অন থাকলে ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ড প্রসেসিং ও ভিডিও আপলোডের গতি কমে যায়। এর ফলে ভিডিও ঠিকভাবে প্রসেস না হয়ে রিচ কমে যেতে পারে। তাই রিলস আপলোড করার আগে এই দুটি অপশন বন্ধ রাখা ভালো। এতে ভিডিও দ্রুত আপলোড হবে এবং ইনস্টাগ্রাম সেটিকে ভালোভাবে প্রসেস করতে পারবে।
ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে রিচ বাড়ে
ইনস্টাগ্রাম অ্যালগরিদম সাধারণত ট্রেন্ডিং অডিও ব্যবহার করা রিলসকে বেশি গুরুত্ব দেয়। তাই পুরোনো বা কম ব্যবহৃত অডিও ব্যবহার করলে রিচ কমে যেতে পারে। রিলস তৈরি করার সময় অবশ্যই ট্রেন্ডিং সেকশন থেকে জনপ্রিয় অডিও নির্বাচন করতে হবে। যেসব অডিওর পাশে ট্রেন্ডিং আইকন বা অ্যারো চিহ্ন থাকে, সেগুলো ব্যবহার করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
অ্যাকাউন্ট টাইপ ও প্রাইভেসি সেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
অনেকেই জানেন না যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিং রিচের ওপর সরাসরি প্রভাব ফেলে। প্রাইভেট অ্যাকাউন্টে থাকলে কনটেন্ট সীমিত মানুষের কাছেই পৌঁছে। তাই ভালো রিচ পেতে অবশ্যই অ্যাকাউন্ট পাবলিক রাখা উচিত। পাশাপাশি প্রফেশনাল অ্যাকাউন্ট (ক্রিয়েটর বা বিজনেস) চালু করলে ইনস্টাগ্রাম ইনসাইটস পাওয়া যায়, যার মাধ্যমে বোঝা যায় কোন ধরনের কনটেন্ট বেশি ভালো পারফর্ম করছে।
সঠিক ও সীমিত হ্যাশট্যাগ ব্যবহার করুন
হ্যাশট্যাগ ব্যবহার রিলসের রিচ বাড়াতে সাহায্য করে, তবে অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে। ইনস্টাগ্রাম অনেক সময় এটিকে স্প্যাম হিসেবে ধরে নেয় এবং রিচ কমিয়ে দেয়। তাই সবসময় ৪ থেকে ৬টি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, যা কনটেন্টের বিষয়বস্তুর সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সঠিক সময়ে রিলস পোস্ট করা খুব গুরুত্বপূর্ণ
রিলস পোস্ট করার সময়ও এর পারফরম্যান্সে বড় প্রভাব ফেলে। যদি আপনার ফলোয়াররা অনলাইনে না থাকে, তাহলে শুরুতেই এনগেজমেন্ট কম হয় এবং ইনস্টাগ্রাম সেটিকে কম প্রোমোট করে। সাধারণভাবে সকাল ৮টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার সময়কে রিলস পোস্ট করার জন্য সবচেয়ে কার্যকর সময় হিসেবে ধরা হয়। নিয়মিত এই সময় মেনে পোস্ট করলে ধীরে ধীরে রিচ বৃদ্ধি পায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়