১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেতে চায় হংকং

প্রতিদিনের ডেস্ক
আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপে খর্বশক্তির হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশকে আগাম হুমকি দিয়ে রেখেছে হংকয়। এই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট আদায় করতে চায় দেশটি।ফরম্যাটটা টি-টোয়েন্টি হওয়ার কারণেই মূলত নিজেদের সামর্থ্যে ভরসা রাখছে হংকং। দলের অল্প কয়েকজন ক্রিকেটার ভালো খেললেই বাংলাদেশকে হারানো সম্ভব বলে মনে করছেন দলটির অলরাউন্ডার নিজাকাত খান।
নিজাকাত বলেন, আমাদের সেই বিশ্বাস আছে। আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, সেই জিতবে। এটা ২-৩ ওভারের খেলা। কেউ খুব ভালো ব্যাট করলে বা কেউ খুব ভালো বল করলে খেলার মোড় ঘুরে যায়। টি-টোয়েন্টি একটা মজার খেলা। বলা যায় না কখন কী হয়। আমাদের দল প্রস্তুত। আমরা বাংলাদেশের সাথে খেলার জন্য মুখিয়ে আছি।২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল হংকং। সেই ম্যাচে বল হাতে তিন উইকেট নেন নিজাকাত। বাংলাদেশ আগে ব্যাটিং করে ১০৮ রান করে। হংকং সেটা টপকে যায় আরো দুই বল হাতে রেখেই।
এই ম্যাচ স্মরণ করে নিজাকাত বলেন, ওটা খুব স্পেশাল একটা ম্যাচ ছিল। বাংলাদেশকে বাংলাদেশে হারানো বেশ কঠিন। আমার ওই ম্যাচটার কথা খুব ভালো করে মনে আছে। আমরা আসলেই ভালো খেলেছিলাম। একটা পর্যায়ে ওরা খুব ভালো খেলছিল। কিন্তু আমরা আমাদের স্পিন দিয়ে ম্যাচে ফিরে আসি। এরপর ব্যাটিং দিয়ে আমরা ম্যাচটা জিতে যাই। এটা আমাদের জন্য খুব স্মরণীয় একটা জয় ছিল।তিনি বলেন,আমি তখন খুব ভালো বল করেছিলাম। নাদিম আহমেদের সাথে আমার একটা বোলিং জুটিও হয়েছিলো। আর এরপরেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধ্বসে পড়ে। এরপর আমরা ঘুরে দাঁড়াই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়