শরতের ছড়া ও কবিতা

প্রতিদিনের ডেস্ক:
শরৎ রানি
বিলকিস নাহার মিতু
বর্ষা শেষে শরৎ এসে
দিলো দোলা প্রাণে,
মন ভরে যায় শাপলা-শিউলি
পদ্মফুলের ঘ্রাণে।
ধূসর সাদা কাশবনেতে
বাতাস দিলো দোলা,
নয়নাভিরাম শরৎ রানি
করলো আত্মভোলা।
কাশবনেতে ধরছে নাচন
নাচছে হেলেদুলে,
ছেয়ে গেছে সবুজ বনটা
ধূসর সাদা ফুলে।
****
শরৎ রানি
উম্মে সালমা
শরৎ মানে কাশফুলের ছোঁয়া
হাসি-খুশি আর আনন্দ,
শরৎ মানে তালের পিঠা
আমার বাসায় নেমন্তন্ন।
শরৎ মানে মায়ের হাতের
নরম পিঠাপুলি,
শরৎ মানে চারিদিকে
বাতাসের গুনগুনানি।
শরৎ মানে আকাশে ভাসে
সাদা মেঘের ভেলা,
শরতকে বলে ঋতুর রানি
করো না অবহেলা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়