১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা

প্রতিদিনের ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‌‌‘নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয় আমরা মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে চাই। নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবো, আমরা ব্যর্থ হতে চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।’মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশকে আমরা এমন একটা রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয় মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারে।’ ড. ইউনূস বলেন, ‘যত ধর্মীয় পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।’আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যা বিশ্ব আমাদের অনুসরণ করবে এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।এদিন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ড. ইউনূস। মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়