১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটায় শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার বৈঠক

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার, দেবহাটা থানার এএসআই মাহবুব আলম, ব্রেকিং দ্যা সাইলেন্সের সোহেল মাহমুদ, সাসের প্রতিনিধি আলমগীর হোসেন, সদর ইউপির মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন, মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও ঝরে পড়া শিশুদের পরিবারবর্গ। অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রমের কারন অনুধাবন করে সেটা সমাধান করা, হতদরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন এবং সর্বোপরি শিশুশ্রম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়