নিজস্ব প্রতিবেদক
যশোরে পারিবারিক কলহের জেরে বিপুল পারই (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে সদরের ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামে। মৃত বিপুল ওই গ্রামের ভোলানাথ পারইয়ের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে সে নিজ ঘরের পেছনে একটি লিচু গাছে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারন অপমৃত্যু মামলা হয়েছে।

