১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মহেশপুর সীমান্তে ১১ বাংলাদেশী আটক

আব্দুর রাজ্জাক রাজন, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (১৯সেপ্টেম্বর) দুপুর দুই টার দিকে ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে বাঘাডাংগা খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে। আটকদের মধ্যে, পাঁচ জন নারী, ৫ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা সবাই যশোর, বাঘেরহাট, ঢাকা, নড়াইলসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এছাড়া, মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়