১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ট্রাম্পের ঘোষণা, পশ্চিম তীর দখল করতে দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক
ইসরাইল পশ্চিম তীর দখল (অ্যানেক্স) করতে পারবে না—সরাসরি এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেব না। এটা ঘটবে না।’ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে প্রথমবারের মতো প্রকাশ্যে স্পষ্ট হলো ওয়াশিংটনের অবস্থান। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এই নিশ্চয়তা তিনি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন। ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেব না। অনেক হয়েছে। এখনই সময় এটা থামানোর,’ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়