৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর কোতয়ালি থানা পুলিশ গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ রায়হান (৩০) নামে এক যুবককে আটক করেছে। রায়হান উপশহর এ ব্লক এলাকার রিপনের ছেলে। কোতয়ালি থানার এসআই নাসির উদ্দিন জানিয়েছেন, রোববার সকাল ৯টার দিকে গোপন সূত্রে জানতে পারেন উপশহর এ ব্লক এলাকার একটি প্রাইমারি স্কুলের সামনে এক যুবক মাদক দ্রব্য বিক্রি করছে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে তিনি রায়হানকে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়