৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিঁথির সিঁদুর নিয়ে যা বললেন জুবিনপত্নী?

প্রতিদিনের ডেস্ক:
গায়ক জুবিন গার্গের গায়ে এখন অতীতের শীত। তিনি নেই। মহাকালের পথ ধরেছেন ক’দিন আগেই। জুবিনের মৃত্যুতে থমকে গিয়েছিল পুরো আসাম। এখনও মানসিকভাবে স্বাভাবিক হতে পারেনি ভারতের এই রাজ্যটি। অনেকের কাছেই জুবিনের মৃত্যু অস্বাভাবিক ঠেকছে। তার এই মৃত্যু নিয়ে চলছে নানা প্রশ্ন। অনেকেই বিশ্বাস করেন জুবিন পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। সেরকম তত্ত্বকে সামনে রেখেই আগাচ্ছে আসাম পুলিশও। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।এ নিয়ে এক টানাপড়েনের সময় পার করছেন জুবিন গার্গে স্ত্রী গরিমা শঈকীয়া। তিনিও হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটলে তার সুষ্ঠু বিচার চান। তবে এর মাঝেও একটা বিষয়ে কৌতুহলী হয়ে পড়েছেন কিছু মানুষ। তারা জানতে চাইছেন, জুবিনের মৃত্যুর পরও কেনো সিঁথির সিঁদুর মোছেননি গরিমা? গায়কের মৃত্যুর ২০ দিন কেটে যাওয়ার পরেও কেন সিঁদুর পরে আছেন তিনি?
অতি উৎসাহী সেইসব মানুষের প্রশ্নের উত্তরও দিতে হয়েছে শোকগ্রস্ত গরিমাকে। তিনি বলেছেন, আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব। যত দিন না পর্যন্ত ফের আমার আর জ়ুবিনের দেখা হচ্ছে, আমি সিঁদুর পরব।
আসামের গোলাঘাটের মেয়ে গরিমা, পেশায় পোশাকশিল্পী। শোনা যায়, গরিমাই প্রথম জুবিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। চিঠি পাঠিয়েছিলেন তিনি গায়ককে। ‘অনামিকা’ ও ‘মায়া’ অ্যালবাম শুনে মুগ্ধ হয়েছিলেন গরিমা। তখন তিনি মুম্বাইয়ে পড়াশোনা করতেন। শোনা যায়, সব অনুরাগিণীর চিঠির জবাব দিতেন না জুবিন। তবে ভাগ্যক্রমে গরিমার চিঠির উত্তর দিয়েছিলেন। সেখান থেকেই শুরু প্রেম, তার পর দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে ২০০২ সালে বিয়ে করেন তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়