৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএইচএমএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস ১২ অক্টোবর

প্রতিদিনের ডেস্ক:
আগামী রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে ২৭ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী ৪০ নম্বর বা তার বেশি অর্জন করেছেন, তাদের মধ্যে জাতীয় মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়