৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর জেনারেল হাসপাতালে কোটি টাকার আয় হাতছাড়া : ইসরাফিল-মুস্তাকুল চক্রের লুটপাট

নিজস্ব প্রতিবেদক 
যশোর জেনারেল হাসপাতালের বিভিন্ন খাত থেকে নিয়মিত কোটি টাকার রাজস্ব আয় হলেও তার বড় অংশের কোনো হিসাব মিলছে না। হাসপাতালের সেবাখাতে অর্থ আদায়ের দায়িত্বে থাকা কর্মচারী মো. ইসরাফিল ও মো. মুস্তাকুলের নেতৃত্বে একটি চক্রের যোগসাজশে চলছে এই লুটপাট। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিমাসে প্রায় দেড় কোটি টাকা বেহাত হচ্ছে এ চক্রের মাধ্যমে। সূত্র মতে, হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, প্যাথলজি ও পরীক্ষানিরীক্ষা বিভাগ থেকে প্রতিমাসে গড়ে ১ কোটি ৩২ লাখ টাকার আয় হয়, অথচ হিসাব মেলে না অন্তত ১ কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ, এই বিপুল অঙ্কের অর্থের কোনো সরকারি রেকর্ড বা ট্রেস পাওয়া যাচ্ছে না। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত ও আরএমও ডা. বজলুর রশিদ টুলু দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে অনিয়মের কোনো সুযোগ নেই, নিয়মিত অডিট হয়। অন্যদিকে, সংশ্লিষ্টদের মতে, প্রতিদিন গড়ে তিন হাজার রোগী চিকিৎসা সেবা নেন যশোর জেনারেল হাসপাতালে। রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ভর্তি ফি, আউটডোর টিকিট ও অন্যান্য খাত থেকেই গড়ে প্রতিদিন ৫ লাখ টাকার বেশি আদায় হয়। কিন্তু এই আয় সরকারি খাতায় জমা না হয়ে কোথায় যাচ্ছে, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন।বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত ইসরাফিল ও মুস্তাকুল কেউই কথা বলতে রাজি হননি। তদন্তের দাবি উঠেছে সাধারণ মানুষ ও সচেতন মহলের পক্ষ থেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়