৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের ধর্মতলায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ধর্মতলা সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এক যুবক। সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ইব্রাহিমকে (৩২) চিনতে পারেন। তিনি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। তার নাক-মুখ ফাটা, মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট। স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।উদ্ধারের সময় ইব্রাহিমের কাছ থেকে উদ্ধার হয় একাধিক সন্দেহজনক জিনিস—একটি তালাকনামা, একটি হোটেলের চাবির রিং, মানিব্যাগ, তসবি, ঘুমের ওষুধ, দুটি ক্যামেরা ও যৌনসামগ্রীর খোসা। এসব ঘিরে এলাকায় তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ইব্রাহিমের কোনো স্বজন ছিলেন না। বড় ভাইয়ের ফোন নম্বর পেয়ে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। ইব্রাহিম তখন কথা বলতে পারছিলেন না, তবে ইশারায় জানান—“আমার স্ত্রী আর শ্যালকেরা মিলে মারধর করে আমাকে এখানে ফেলে গেছে।”এদিকে, যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “ঘটনাটি রহস্যজনক। আমরা সব দিক যাচাই করছি। প্রাথমিক তদন্ত চলছে, অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ইব্রাহিমের কোনো স্বজন বা তালাক দেওয়া স্ত্রীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে, তবে ঘটনাটি এখন শহরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়