১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ৪৫কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশান কৈখালী। ১৮ অক্টোবর (শনিবার) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৮ অক্টোবর মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করা হয়। এসময় হরিণ শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়