বেনাপোল প্রতিনিধি
যশোর এর বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকা থেকে আলিমুল (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে থানার ঘিবা গ্রামের আজিজুর রহমান এর বাড়ির পকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়। আলিমুল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সাহাদত হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, সকালে ঘিবা গ্রামের আজিজুর রহমানের পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা কেউ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখতে পারে। তবে রঘুনাথপুর গ্রামের ইব্রাহীম হোসেন বলেন, ওই যুবকটি মানসিক রোগি ছিল। সে পথে পথে এলোমেলো ভাবে ছুটাছুটি করত। বেনাপোল পোর্ট থানার এস আই মানিক কুমার সাহা বলেন, আলিমুল নামে যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে সে মানসিক রোগি। তবে এটা হত্যা না আত্নহত্যা তা এখন বলা যাবে না। ময়না তদন্তর জন্য লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।

