অভয়নগরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ তরি বেগম ওরফে নাজমা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটক নাজমা ওই এলাকার হাবিবুর শেখের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নাজমা ওই এলাকার চিন্তিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন সে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে অভয়নগর আর্মি ক্যাম্প (২ ইবি) কমান্ডার ওয়া: অফি: তাইজুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নাজমাকে আটক করে তার বাসা তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়