১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি রাজু আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু রানাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটার দিকে যশোর শহরের মুরালি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। তিনি জানান, রাজু রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এরআগেও রাজু রানা একাধিক অভিযোগ ছিলো । এমনকি তার ফেনসিডিল খাওয়ার ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে সমালোচনার ঝড় উঠে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়