১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী প্রদীপ দে আর নেই

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের প্রায়ত বিনীতভূষণ দে এর পুত্র কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী প্রদীপ কুমার দে ( ৬০ ) মঙ্গলবার ১১ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে নিজে বাড়িতে স্টকজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের মধ্যে গভীর শোকে ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন রেখে যান। মঙ্গলবার দুপুরের পরে কালিগঞ্জ গোলখালী সড়কের পাশে মহাশ্মশানে দাহ সৎকার্য সম্পন্ন করা হয়।প্রদীপ কুমার দে এর বন্ধু সরকারি সখিপুর খান বাহাদুর আহছনউল্লা কলেজের শিক্ষক শামসুজ্জামান খোকন জানান তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। প্রদীপ আমার বাল্যবন্ধু সে একজন সৎ বিনয়ী নম্র ভদ্র স্বভাবের ব্যক্তি ছিলেন, ছাত্র জীবনে ভালো ক্রিকেট খেলা করতেন ।তার বড় ছেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে,একমাত্র মেয়েকে বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবীনচন্দ্র লস্করের ছেলের সাথে বিবাহ দিয়েছেন। সে দীর্ঘদিন কালিগঞ্জ বাস মালিক সমিতির স্টাটার ছিলেন, পরে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা বাস স্টার্টাররা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়