৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শহীদ আটক

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বিএম শহীদুজ্জামান শহীদকে (৪৫) স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে পৌরসভার বালিয়াডাঙ্গায় শ্যামল সরকারের দেবালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্থানীয় কিছু লোকজন প্রথমে শহীদুজ্জামান শহীদকে দেবালয় এলাকা থেকে আটক করে এবং পরবর্তীতে বিষয়টি কেশবপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। আটক বিএম শহীদুজ্জামান শহীদ কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং আলতাপোল গ্রামের আলতাফ বিশ্বাসের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কেশবপুর থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান শহীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়