চৌগাছা থেকে শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার আফরা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সলুয়া বাজার এলাকা থেকে চৌগাছা থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। আটক মামুন মগবুল হোসেন ওরফে মঙ্গল কসাইয়ের ছেলে। পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক মামুন চৌগাছার শীর্ষ সন্ত্রাসী টিটোর ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য যশোর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। চৌগাছা থানার এক কর্মকর্তা জানান, মামুনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়