১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদ গড়তে চান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী টিপু

জি এম ফারুক আলম, মণিরামপুর
যশোরের মণিরামপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদ করে গড়ে তুলতে চান ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন টিপু। এছাড়া তিনি ভবদহ সমস্যার স্থায়ী সমাধান ও পৌর শহরের যাটজট নিরাসনের প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর-৫ (মনিরামপুর) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাষ্টার জয়নাল আবেদীন টিপু। প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রার্থী টিপু আরও বলেন, নিশ্চয়ই মণিরামপুরের ভোটাররা সৎ, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ইবাদুল ইসলাম খালাসী, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মুফতি আক্তারুজ্জামান, হাফেজ শহিদুল ইসলাম, সেক্রেটারী হাফেজ শামছুদ্দীন আজাদী, সদস্য মাষ্টার আবুল কাশেম, পৌর সেক্রেটারী মফিজুর রহমান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়