১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতে অন্তর্ভুক্তিতে সেমিনার

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বুধবার ১২ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মোলন কক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সাইদুর রহমান মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রতিবন্ধীর পিতা৷ আজাহার আলী ও মাতা আফরোজা খাতুন প্রমূখ।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিজানুর রহমান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়