উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মনিরামপুর উপজেলা বিএনপির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব রিপনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি রাজগঞ্জ বাজার বিএনপির আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে চৌ-রাস্তা মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে বিএনপির আঞ্চলিক অফিসে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা লকডাউনের নামে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন বিএনপি নেতা আলী কদর সরদার, রওশন আলী, রেজাউল ইসলাম, আকবর আলী, ফারুক বিশ্বাস, আব্দুল আলিম, যুবদল নেতা মারুফ হোসেন, আব্দুল ওয়াদুদ, আজাদ, অন্তু, আশরাফুল, রাসেল, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফয়সাল লিমন, যুগ্ন আহবায়ক আলফি সানি, রাজগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আদনান, ছাত্রদল নেতা সাকিব, হাসান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। মিছিলে আহসান হাবিব রিপন বলেন- আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য লকডাউনের ডাক দিয়েছে। তাঁরা জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করতে চাইছে। বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো এই অগণতান্ত্রিক কর্মসূচির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাঁরা আগামী ১৩ তারিখের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা জানান।

