জিতু কমল ও দিতি প্রিয়ার ঝগড়ায় ধারাবাহিক বন্ধ হয়ে যাবে?

প্রতিদিনের ডেস্ক
ধারাবাহিক চলাকালীন নায়ক-নায়িকার ঝগড়া সাধারণত দেখা যায় না। অথচ ‘তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য আর অর্পিতার মধ্যে ঝামেলা চলছে বেশ কিছুদিন ধরে। এটা ধারাবাহিকে নয়, বাস্তবে ঘটেছে। ধারাবাহিকের আর্য হলো জিতু কমল, আর অর্পিতার ভূমিকায় অভিনয় করছেন দিতি প্রিয়ার রায়। চিত্রনাট্য অনুযায়ী আর্য ও অর্পিতা একসঙ্গে থাকবে। কিন্তু বাস্তবে সেটা হবে কিনা তার নিয়ে সংশয় তৈরি হয়েছে। অথচ ধারাবাহিকটি দর্শক জনপ্রিয়তা পেয়েছে। নায়ক হিসেবে আর্যও জনপ্রিয়তা পেয়েছেন।
তবে নায়ক-নায়িকার ঝগড়া মাঝে এমন পর্যায়ে পৌঁছেছিল যে, জিতু কমল ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। অবশ্য সকলের চাপে ফিরে এসে শুটিং করেছেন। নিজেই সমাজমাধ্যমে তা জানিয়েও ছিলেন। সকলে ভেবেছিলেন সমস্যা মিটে গেছে। কিন্তু দিতি প্রিয়ার মহিলা কমিশন ও আর্টিস্ট ফোরামে অভিযোগ দায়ের করায় ফের সমস্যা জটিল হয়েছে। দিতি প্রিয়ার অভিযোগ, সমাজমাধ্যমে জিতুর ভক্তরা যেভাবে তাকে হেনস্থা করছে, তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত তাই এই ধারাবাহিকে তিনি আর অভিনয় করতে চান না।
তবে পরিস্থিতি সামাল দিতে শনিবার প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ, জীতু কমল, দিতি প্রিয়া রায়কে নিয়ে দীর্ঘ বৈঠক করে আর্টিস্ট ফোরাম। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায়-সহ আরও দুই সদস্য। দফায় দফায় বৈঠক হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।তবে শান্তিলাল বলেছেন, সমস্যা সমাধানের চেষ্টা তারা চালিয়ে যাবেন। শান্তি লালের গলায় আক্ষেপের সুর। তিনি বলেছেন, ইদানীং এমনিতেই দু’তিন মাসে ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক সেখানে অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। রেটিং চার্টেও ভাল। সেখানে নায়ক-নায়িকার কলহ একটি ‘ভাল’ ধারাবাহিককে বন্ধ করে দেওয়ার দিকে ঠেলে দিচ্ছে! এটা একেবারেই কাম্য নয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়