২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অরুনা বিশ্বাস (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের নিটল টাটা অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুনা বিশ্বাসের স্বামীর নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে এক নারী বসে ছিলেন। এসময় যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে। নিটল টাটা অফিস এলাকার বাসিন্দা ও সাবেক সেনা সদস্য মশিয়ার রহমান জানান, নিহত অরুনা ঢাকার ধামরাই এলাকা থেকে যশোরের বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া মোড়ে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ বিষয়ে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০টার দিকে যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে জিআরপি পুলিশ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের কাজ চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়