১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, সরকারের সঙ্গে নাগরিকদের সেতুবন্ধন করে সেবা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, যশোর ইতিহাস ও ঐতিহ্যের জেলা—আগের মতো ভবিষ্যতেও যশোর সবক্ষেত্রে অগ্রণী ভূমিকা ধরে রাখবে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। রোববার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন খাতের সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে আলোচনা করেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা। এ ছাড়া বক্তব্য দেন, সাংবাদিক আহসান কবীর বাবু, সাংবাদিক আকরামুজ্জামান, সাংবাদিক এস.এম. ফরহাদ, সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক মো.আইউব, সাংবাদিক জাহিদ আহমেদ লিটন, সাংবাদিক সরোয়ার হোসেন, সাংবাদিক জুয়েল মৃধা, সাংবাদিক সাজ্জাদ গনি খান রিমন, সাংবাদিক সাইফুজ্জামান সাইফ, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক কাজী আশরাফুল আজাদ ও জাহিদ হাসান।
বক্তারা যশোরের যানজট, ফুটপাথ দখল, ভবদহের জলাবদ্ধতা, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ তুলে ধরে মতামত দেন। সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাংবাদিকদের দেওয়া সব মতামত নোট করার কথা উল্লেখ করে বলেন, এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আশা করতে পারবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়