২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের ৯ থানায় নতুন ওসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
দেশের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে ওসি পদায়নের অংশ হিসেবে যশোর জেলার নয়টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনকালীন দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর এ লটারির আয়োজন করে। পুলিশ সূত্র জানায়, ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহের পর লটারির মাধ্যমে নতুন ওসিদের নির্বাচন করা হয়। খুলনা রেঞ্জের যশোর জেলার যেসব থানায় নতুন ওসি পদায়ন হয়েছে। যশোর কোতোয়ালি থানা: মো. ফারুক আহম্মেদ, অভয়নগর এস এম নূরুজ্জামান, শার্শা: মো. মারুফ হোসেন, বাঘারপাড়া: মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট: মোহাম্মদ আশরাফ হোসেন, কেশবপুর: সুকদেব রায়, মনিরামপুর: মো. রজিউল্লাহ খান চৌগাছা: রেজাউল করিম, ঝিকরগাছা: শাহ জালাল আলম। এ বিষয়ে যশোর ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী লটারি ভিত্তিতে ওসিদের বদল করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়