আনিছুর রহমান, বেনাপোল
যশোর-১ শার্শা আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বেনাপোলে এতিম ও হাফেজ শিশুদের দিয়ে কোরআন খতম এর অনুষ্ঠান করেন। এসময় হাফেজ শিশুরা ৫ বার কোরআন খতম দেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পৌর বিএনপির আয়োজনে বেনাপোলে বাগে জান্নাত এতিমখানা মাদ্রাসায় এ দোয়া ও কোরআন খতম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বেনাপোলবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়। এসময় সাবেক এ সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন, গনতন্ত্রের মানস কন্যা আমাদের প্রিয় মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এদেশের গনতন্ত্র বার বার ফিরিয়ে এনেছেন। তিনি আলেম ওলামা ও মাদ্রাসার ছোট শিশুদের ভালবাসতেন। তিনি ছিলেন একজন আপোসহীন নেত্রী। এদেশের জন্য তিনি নিরলস কাজ করেছেন। হাসিনা সরকারের অনেক নির্যাতন সহ্য করেও তিনি দেশে থেকেছেন । কোথাও তিনি পালিয়ে যান নাই। তাই এদেশের আরো উন্নতির জন্য তাকে আমাদের প্রয়োজন। সকলে তার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করবেন। দোয়া অনুষ্ঠান শেষে এতিম ও শিার্থীদের নিজ হাতে মধ্যাহ্নভোজ করান সাবেক যশোর-১ আসনের সংসদ সদস্য ও এবারের ধানের শিষের মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা সহ বিএনপিও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা,কর্মীরা।
