আনিছুর রহমান, বেনাপোল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বেনাপোল পোর্ট থানার বারপোতা বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক যশোর-১ শার্শা আসনের এমপি মফিকুল হাসান তৃপ্তি। প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি গণতন্ত্রের আপোসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করে বলেন, তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের এই ক্রান্তি লগ্নে তার খুব বেশী প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন এবং তার পতন ঘটানো পর্যন্ত তিনি রাজপথে ছিলেন। অথচ পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতারাতি তার ওয়াদা ভঙ্গ করে এরশাদ এর সাথে লং ড্রাইভে গিয়ে নির্বাচনে অংশ নেয়। এই হচ্ছে শেখ হাসিনা ও আমাদের মা বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। আলোচনা সভা শেষে বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমদ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন প্রমুখ।

