২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
“দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সহকারি অধ্যাপক আব্বাস উদ্দীন। হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিশ্বজিৎ কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষা অফিসার আবু মুত্তালিব, শিক্ষক আকরাম হোসেন, রুপান্তর সংস্থার দিপংকর সাহা প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়