সোহেল আহমেদ, কালিগঞ্জ
দক্ষিণবঙ্গের একমাত্র ভারী কৃষি শিল্প মোবারকগঞ্জ সুগার মিল ১ হাজার কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০২৫-২৬ মৌসুম উদ্বোধন হতে যাচ্ছে। ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার বিকাল তিনটার সময় ৫৬ তম মারাই মৌসুম উৎপাদন করবেন সুগারফুড কর্পোরেশনের চেয়ারম্যান, অতিরিক্ত সচিব রশিদুল হাসান। আরো উপস্থিত থাকবেন পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খান ও সদর দপ্তরের চিপ অফ পার্সেল মিসেস সাহরিনা তানাজ। সভাপতিত্ব করবেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ,ন,ম জোবায়েদ। উল্লেখ্য,বিগত ৫৫ তম মাড়াই মৌসুম শেষ করে এ পর্যন্ত ১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের জালে আটকা পড়েছে মোবারকগঞ্জ সুগার মিল। গত ২০২৪ ২৫ মাড়াই মৌসুমেও ৮০ কোটি টাকা লোকসান দিয়েছে মোবারকগঞ্জ সুগার মিল। প্রতি কেজি চিনি উৎপাদন খরচ পড়েছে পাঁচশত টাকা। বিক্রয় মূল্য ১২৫ টাকা ।

